শুক্রবার, মে ১৫, ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬
33 C
Dhaka
Homeজেলার খবরগলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশ: মে ১৫, ২০২৬ ৫:২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি।

শুক্রবার (১৫মে) সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত হাসমত ফকির নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় হাসমতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর