রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজার পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।এসময় ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ও নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নিবন্ধন, খেলোয়াড় নির্বাচন, প্রতিযোগিতার সময়সূচি, মাঠ প্রস্তুত, শৃঙ্খলা, নিরাপত্তা, রেফারিং এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। তাই সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিযোগিতা সফল করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভার শেষে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সফলভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ।


