মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27.4 C
Dhaka
Homeজেলার খবরনাজিরহাট পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

নাজিরহাট পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:১৩

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার নাজিরহাট পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

নাজিরহাট পৌরসভার প্রশাসক ও ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

এ সময় ফটিকছড়ি উপজেলা এবং নাজিরহাট পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর