শনিবার ( ১৪ নভেম্বর ) ফটিকছড়ি থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাজাহান (৪৬), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ভূজপুর টিলাপাড়ার বাসিন্দা মো. ইমরান খান (৩২) এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকার বাসিন্দা মো. সুমন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফটিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল আলম খান


