Friday, November 20, 2026
Friday, November 20, 2026
22 C
Dhaka
Homeজেলার খবরগোপালগঞ্জের জনগণ চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

গোপালগঞ্জের জনগণ চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

প্রকাশ: November 20, 2026 8:08

নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, গোপালগঞ্জবাসী চাইলে হবে। একইসঙ্গে গোপালগঞ্জে পুলিশকে ‘এক্সট্রিম’ (কঠোর) অবস্থায় যাওয়া না লাগে সেভাবে থাকতে গোপালগঞ্জের মানুষকে অনুরোধ জানিয়েছেন আইজিপি।

শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টিস্নাত বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না।

নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, গোপালগঞ্জবাসী চাইলে হবে।

দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হোন, পুলিশকে সহায়তা না করেন… ধরেন এখানে ১০ লাখ মানুষ আছে; থানায় পুলিশ আছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে পুলিশের দরকার নেই তাহলে আপনারা যা ইচ্ছা করেন।

এর আগে, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি। তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর