সোমবার, আগস্ট ৩, ২০২৬
সোমবার, আগস্ট ৩, ২০২৬
27.6 C
Dhaka
Homeবিনোদনইধিকা পাল ফিরছেন ছোট পর্দায় 

ইধিকা পাল ফিরছেন ছোট পর্দায় 

প্রকাশ: আগস্ট ২, ২০২৬ ৮:৩২

ছোট পর্দার জনপ্রিয় মুখ ও দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের টেলিভিশনের মাধ্যমেই। ২০১৯ সালে ‘আরব্য রজনী’ ধারাবাহিক দিয়ে।

অভিনয় জীবন শুরু করার পর একে একে ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’র মতো সিরিয়ালে কাজ করে ছোট পর্দায় পরিচিতি পান তিনি। এমনকি বিনোদন দুনিয়ায় পা রাখার আগে তাঁর আসল নাম ‘টুম্পা’ হলেও পরে তা পরিবর্তন করে ইধিকা রাখেন। তবে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় তাঁর নাম লেখানোর পর সাফল্যের গতি যেন আরও বেড়ে যায়।

বাংলাদেশে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় দুর্দান্ত অভিষেক ঘটার পর তিনি রাতারাতি দুই বাংলায় জনপ্রিয়তা অর্জন করেন। এরপর টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী সাফল্য পান, যা তাঁর ভাগ্য রাতারাতি বদলে দেয়। দেবের সঙ্গে তাঁর এই জুটি বর্তমানে সুপারহিট হিসেবে পরিচিত এবং পরবর্তীতে দেবের ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি ২’ সিনেমাতেও তাঁর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে গেল ঈদে ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে দারুণ সাফল্য অর্জনের পাশাপাশি আগামীতে তাঁকে সোহম চক্রবর্তীর বিপরীতে থ্রিলার ঘরানার ‘বহুরূপ’ সিনেমাতেও দেখা যাবে।

এই ধারাবাহিক সাফল্যের মাঝেই এবার আবারও ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে জানা গেছে, আসন্ন মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবীর দুর্গারূপে দেখা যাবে তাঁকে, আর এই প্রস্তাবে রাজিও হয়েছেন অভিনেত্রী। ইধিকা ছাড়াও জি বাংলার এই মহালয়া অনুষ্ঠানে দেবীর অন্যান্য রূপে দেখা যাবে চ্যানেলটির জনপ্রিয় আরও বেশ কয়েকজন নায়িকাকে। তাঁদের মধ্যে দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যানী মণ্ডলের মতো পরিচিত মুখগুলোও এই বিশেষ আয়োজনে যুক্ত থাকবেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর