বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
31.7 C
Dhaka
Homeস্বাস্থ্যডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৩৭৩ জন, ২০ দিনে মৃত্যু ১১৯ জন

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৩৭৩ জন, ২০ দিনে মৃত্যু ১১৯ জন

প্রকাশ: অক্টোবর ২১, ২০২৬ ৫:৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর মাসের ২০ দিনে মৃত্যু হয়েছে ১১৯ জনের। আর চলতি বছর রোগটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৬৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সাতজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) সবচেয়ে বেশি ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১, খুলনা বিভাগে ১৫৫, ময়মনসিংহ বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ১১১ ও রংপুর বিভাগে ২৮ ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর