মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
33 C
Dhaka
Homeজীবনযাপনসজনে পাতা খেলে যেসব উপকার পাবেন

সজনে পাতা খেলে যেসব উপকার পাবেন

প্রকাশ: জুলাই ২৬, ২০২৫ ১১:১৮

আমাদের দেশের অতিপরিচিত একটি ভেষজ গাছ সজনে। আর এই সজনে গাছ আমাদের নানান উপকারে আসে। কিন্তু আপনি জানেন কি, সজনেগাছের পাতার গুণের শেষ নেই।

সজনেগাছের শুধু পাতাই নয়, ফল, রস, তেল, শিকড়, ছাল, বীজ, শুঁটি ও ফুলগুলোতে ঔষধি গুণাগুণ রয়েছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন সজনে পাতা। যার গুণাগুণ বলে শেষ করা যাবে না।

সজনে পাতা ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর। এতে আছে ভিটামিন এ, সি, বি১, বি২, বি৩, বি৬ ও ফোলেট সমৃদ্ধ। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক।

সজনে পাতা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ পাতা আয়রন ও ভিটামিন ‘এ’ ও ‘সি’ সমৃদ্ধ, যা একটি সুস্থ ও সক্রিয় রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে সাহায্য করতে পারে। আর ক্লান্তি দূর করতেও সজনে পাতার জুড়ি মেলা ভার। কারণ সজনে গাছের পাতায় উপস্থিত উচ্চ আয়রন উপাদান শক্তির মাত্রা উন্নত করতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে।

আর সজনে পাতা হাড়কে মজবুত ও শক্তিশালী করে। কারণ এতে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে, যা হাড়ের স্বাস্থ্যকে উন্নত করতে এবং অস্টিওপোরোসিসের মতো পরিস্থিতি প্রতিরোধ করতে সাহায্য করে।

এ ছাড়া সুস্থ ত্বককে উৎসাহিত করে সজনে পাতা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যকে উন্নত করতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর