সোমবার (১১ মে) স্থানীয় সময় লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারান। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় এক সিরীয় নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে হঠাৎ ইসরায়েলি এয়ার স্ট্রাইকের শিকার হন তারা। ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে শফিকুলের বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন।
একই সাথে নিহত নাহিদুল ইসলামের পরিবারও প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে শফিকুল ও নাহিদুলের মরদেহ লেবাননের নাবিহ বেররী সরকারি হাসপাতালে রাখা হয়েছে।
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবলু মাস্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


