Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
23 C
Dhaka
Homeরাজনীতিছাত্রলীগের নাম পরিবর্তন,নতুন নাম হল ‘জাগপা ছাত্রকাফেলা’

ছাত্রলীগের নাম পরিবর্তন,নতুন নাম হল ‘জাগপা ছাত্রকাফেলা’

প্রকাশ: March 3, 2026 7:23

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন 'জাগপা ছাত্রলীগ' তাদের নাম পরিবর্তন করেছে। দীর্ঘ ৪৫ বছর পর ১৯৮০ সাল থেকে ব্যবহৃত এই নাম পরিবর্তন করে সংগঠনটির নতুন নাম রাখা হয়েছে 'জাগপা ছাত্র কাফেলা'। এখন থেকে এই নামেই সংগঠনটি তাদের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।এ বিষয়ে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, জাগপা ছাত্রলীগ জননেতা শফিউল আলম প্রধানের হাতে তৈরি সংগঠন। এটি জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতারা সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়েছিল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর