বুধবার, এপ্রিল ৮, ২০২৬
বুধবার, এপ্রিল ৮, ২০২৬
28 C
Dhaka
Homeরাজনীতিআজ ১১ দলীয় জোটে বিক্ষোভ সমাবেশ

আজ ১১ দলীয় জোটে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: এপ্রিল ৪, ২০২৬ ৯:৩০

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে আজ (শনিবার) বাদ আসর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান ।

তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে জানা গেছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর