সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন যারা

প্রকাশ: মার্চ ৬, ২০২৬ ৯:৪৩

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড।

আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ। এছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন আল্লাহউদ্দিয়েন পালেকার। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে আদ্রিয়ান হোল্ডস্টোককে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

নিরাপত্তা শঙ্কা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ২ বাংলাদেশি আম্পায়ার – শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল। তবে নকআউট পর্বে এই দুজনের কাউকে কোনো ম্যাচ পরিচালনায় দেখা যায়নি।

এদিকে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ৪৯৯ রানের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে চলে গেছে ভারত।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। অন্যদিকে নিউজিল্যান্ড আগে কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতেনি। ফাইনাল খেলেছিল ২০২১ সালে। তাই এবার ভারত নিজেদের শিরোপা ধরে রাখতে পারে নাকি, কিউইরা ইতিহাস গড়ে সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর