বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬
32 C
Dhaka
Homeখেলানাহিদ-রিশাদদের সুখবর দিলো আইসিসি

নাহিদ-রিশাদদের সুখবর দিলো আইসিসি

প্রকাশ: এপ্রিল ২২, ২০২৬ ৭:৩৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গতির ঝড় তুলে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। তার দারুণ বোলিংয়ের সুবাদে কিউইদের হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে রিশাদ হোসেনও ভালো বোলিং করেছেন। সেটির পুরস্কার পেলেন এবার।

আজ বুধবার (২২ এপ্রিল) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হাল নাগাদ প্রকাশ করেছে। যেখানে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। এগিয়েছেন রিশাদসহ আরও কয়েকজন টাইগার ক্রিকেটার।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ। তীব্র গরমের মাঝেও তাঁর করা প্রায় প্রতিটি ডেলিভারি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের ওপরে। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এক লাফে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন।

নাহিদের পাশাপাশি বোলারদের তালিকায় উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। সিরিজে ৩ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে অবস্থান করছেন তিনি।

এদিকে আগের মতোই ৩৯তম স্থানে রয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে, বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ (অষ্টম)। তবে তিনি দুই ধাপ পিছিয়েছেন।

বোলারদের মতো ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। কিউইদের বিপক্ষে ৩০ ও ৫৫ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। বর্তমানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন এই টাইগার ব্যাটার।

বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমান অবস্থান ৪০ নম্বরে। অন্যদিকে, প্রথম ওয়ানডেতে ৫৭ রান করে ১৫ ধাপ এগিয়ে ৮৯ নম্বরে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান।

এদিকে এক ধাপ করে এগিয়েছেন দ্বিতীয় ম্যাচে ফিফটি করা শান্ত আর প্রথম ম্যাচে ভালো খেলা লিটন দাস।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর