রবিবার, আগস্ট ১৬, ২০২৬
রবিবার, আগস্ট ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাআর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে কার পাল্লা ভারী?

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে কার পাল্লা ভারী?

প্রকাশ: জুলাই ১৩, ২০২৬ ৮:৫৯

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। শেষ চার দল নিশ্চিত হওয়ার পর শুরু হয়েছে শিরোপা জয়ের হিসাব-নিকাশ। একদিকে সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও স্পেন, অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। এই দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে বিখ্যাত অপ্টা সুপারকম্পিউটার।

পরিসংখ্যান ও শক্তিমত্তার নিরিখে আটলান্টায় আগামী ১৫ জুলাই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত লড়াই। অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণ বলছে, আলবিসেলেস্তেদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে হ্যারি কেইনের ইংল্যান্ড। তাদের ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, আর্জেন্টিনার ৪৯.০৪ শতাংশ।

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী হিসেবে, সেমিফাইনাল ম্যাচটিতে হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ। সুপারকম্পিউটার বলছে, এবারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ, ইংলিশদের ২১.৯৪ শতাংশ।

ফুটবল মাঠে অবশ্য ইতিহাস আর পরিসংখ্যান সবসময় এক পথে চলে না। একদিকে আর্জেন্টিনার বিশ্বকাপে সেমিফাইনালে অপরাজিত থাকার গর্বিত রেকর্ড, অন্যদিকে সুপারকম্পিউটারের দেওয়া ইংল্যান্ডের জয়ের সম্ভাবনার সমীকরণ। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স এবং আর্জেন্টিনার দলীয় সংহতি কি পারবে সুপারকম্পিউটারের এই পূর্বাভাসকে ভুল প্রমাণ করতে?

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর