রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
30 C
Dhaka
Homeখেলারাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:১৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কেবল অক্ষত ছিল রোলাঁ গারোঁর একটি তোয়ালে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’

এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’

শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।

ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে…। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’

বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’

২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর