শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka
Homeআন্তর্জাতিকইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালো বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে 

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালো বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে 

প্রকাশ: মার্চ ৮, ২০২৬ ৪:৫৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে এবার বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি 'জুফেয়ার'-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (৭ মার্চ) ইরানের একটি পানি শোধন কেন্দ্রে (ডেসালিনেশন প্ল্যান্ট) যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। খবর এএফপির।আইআরজিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘আজকের শুরুর দিকে ইরানের কিশম দ্বীপে অবস্থিত একটি পানি শোধন কেন্দ্রে মার্কিন বাহিনী যে আগ্রাসন চালিয়েছে, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাহরাইনের জুফেয়ার ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।’ এই অভিযানে ইরানের তৈরি উচ্চ প্রযুক্তির প্রিসিশন-গাইডেড সলিড ও লিকুইড ফুয়েলচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে ইরান আরও উল্লেখ করে যে, তাদের জাতীয় অবকাঠামোয় যেকোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাহরাইনে অবস্থিত এই মার্কিন ঘাঁটিটি মূলত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটন বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর