রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
30 C
Dhaka
Homeআবহাওয়াএপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে

এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে

প্রকাশ: এপ্রিল ৩, ২০২৬ ৯:০৫

চলতে থাকা এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিসের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাতদিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিনদিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর