মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeজাতীয়প্রথমবারের মতো অফিস করতে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো অফিস করতে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:০২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়ি বহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক কার্যদিবস। তেজগাঁও কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী পুরাতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি তার কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর