শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
26 C
Dhaka
Homeআইন আদালতঢাকায় ২ জন ডিএমপি কমিশনার চেয়ে হাইকোর্টে রিট

ঢাকায় ২ জন ডিএমপি কমিশনার চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬ ৮:১৪

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আলাদা ডিএমপি কমিশনার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেছেন আইনজীবী জুলফিকার আলী জুনু।

রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে এই রিট করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, বর্তমানে রাজধানী ঢাকা প্রশাসনিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)- এই দুই সিটি করপোরেশনে বিভক্ত। কিন্তু এই বিভাজনের পরও পুরো মহানগরের পুলিশিং কার্যক্রম এককভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে পরিচালিত হচ্ছে, যা একজন পুলিশ কমিশনার দ্বারা নিয়ন্ত্রিত।

এই অবস্থায় রিটে ডিএমপিকে পৃথক দু’টি ইউনিটে বিভক্ত করার পাশাপাশি দুই সিটি করপোরেশনের জন্য পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগ এবং আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে জরুরি ব্যবস্থা গ্রহণসহ বর্তমান অকার্যকর কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করতে হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর