সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬
28 C
Dhaka
Homeআবহাওয়া৫ দিনের পূর্বাভাসে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

৫ দিনের পূর্বাভাসে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রকাশ: মার্চ ৯, ২০২৬ ৭:২২

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর,রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজস্র হ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, কোথাও কোথাও সামান্য বাড়তেও পারে।

মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিন ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বুধবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিন আট বিভাগের অনেক জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

এদিকে রোববার সকাল ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট–এ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাও সেখানে ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর