শনিবার, জুলাই ২৫, ২০২৬
শনিবার, জুলাই ২৫, ২০২৬
26.5 C
Dhaka
Homeজেলার খবরবরিশালে সাংবাদিক নি/র্যাতন প্র/তিরোধ কমিটি গঠণ -পলাশ সভাপতি-শাহীন সম্পাদক

বরিশালে সাংবাদিক নি/র্যাতন প্র/তিরোধ কমিটি গঠণ -পলাশ সভাপতি-শাহীন সম্পাদক

প্রকাশ: জুলাই ২৪, ২০২৬ ১১:৫৯

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস.এন পলাশকে যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিনের মুখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনিকা চৌধুরীকে (যুগান্তর) নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন-এম জহির (সকালের সময়), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউনেশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দুঃসময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মী ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর