শনিবার, আগস্ট ৮, ২০২৬
শনিবার, আগস্ট ৮, ২০২৬
31.7 C
Dhaka
Homeআবহাওয়াঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৬ ৩:৫৭

ঢাকাসহ দেশের ৫ বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বা এর চেয়ে অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর চেয়ে অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর