শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
27.1 C
Dhaka
Homeজেলার খবরপ্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশ: আগস্ট ৭, ২০২৬ ৯:৫৬

বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের এক নাতি আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। আহত নাতির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে সে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন বাবুল হাসান। এ সময় তার সঙ্গে স্ত্রী ও নাতি ছিলেন। পথিমধ্যে একই দিকে যাওয়া একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় জেসমিন বিবি ও তাদের নাতিকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর