বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
30 C
Dhaka
Homeজাতীয়পোস্টাল ভোট নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

পোস্টাল ভোট নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

আপডেট: জানুয়ারি ২১, ২০২৬ ৬:৫৮
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬ ১০:৩৮

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে।Advertisementবৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হবে। ‎

এতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পর হতে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত ভোটাররা ভোট প্রদান শুরু করবেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর