ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের ঝর্নাদিঘীরপাড় ফারুক ই আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আরাফাতুল আলম তামিম (৭) নামের এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
২৫ জুন বিকেলে মর্মান্তিক ঘটনাটি করে।
নিহত শিশু উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির সৌদি আরব প্রবাসী মোঃ হেলালের ছেলে।
বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম জানান, ছেলেটি খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।পরিবারের লোকজন দীর্ঘ সময় না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর ঘাটের পাশে শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন।


