শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬
28 C
Dhaka
Homeজাতীয়বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মার্চ ৫, ২০২৬ ৪:৫৮

দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের জন্য কক্ষের জানালার পর্দা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সব কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবআতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসা-বাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে আরও কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর