শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাআফিফ জাতীয় দলে ফিরছেন পাকিস্তান সিরিজ দিয়েই 

আফিফ জাতীয় দলে ফিরছেন পাকিস্তান সিরিজ দিয়েই 

প্রকাশ: মার্চ ৪, ২০২৬ ৫:০৯

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ৯ তারিখ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে অবশ্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান সিরিজের এই দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব।সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন ২৬ বছর বয়সী আফিফ। এবার তারই পুরস্কার পেতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। বছর খানেক পর আবার ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডা

ইনজুরির কারণে এই সিরিজের দলে থাকছেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আরেক পেসার হাসান মাহমুদও থাকছেন না। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে, আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর