শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka
Homeজাতীয়ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে পাস

ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে পাস

প্রকাশ: এপ্রিল ১০, ২০২৬ ৮:২৬

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘ব্যাংক রেজুলেশন বিল ২০২৬’ পাস হয়েছে। দেশের দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে এই বিলটি পাস করা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এরপর সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বিলটির বিষয়ে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের আহ্বান জানান এবং সংসদ সদস্যরা তাতে অংশ নেন।

পরবর্তীতে বিলটি পাসের পক্ষে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে বলে ঘোষণা দেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর