মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
30 C
Dhaka
Homeজাতীয়আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

প্রকাশ: জুলাই ৫, ২০২৬ ১০:১৭

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিমানের সুপরিসর ফ্লাইট বিজি ২০৮ ফ্লাইট।

আর এর মধ্য দিয়ে চার মাস বন্ধ থাকার পর যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে সিলেটি কমিউনিটির অন্যতম প্রাণের দাবি পূরণ করলো সরকার।

ফ্লাইটটিতে আসা ২৭২জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট এসে যাত্রীরা বেশ খুশি।

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, সিলেট ও যুক্তরাজ্যবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করে। তিনি সিলেট-কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগের কথা জানান।

বিমানমন্ত্রী জানান, ২০২৭ সালের মধ্যে  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর