বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই নতুন চুক্তি করতে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। বৈঠক ও আলোচনার ভিত্তিতে ১২ ডিসেম্বরের আগেই চুক্তি সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
নতুন চুক্তিতে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হিসেবে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনার কথা জানান তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৭ সালে প্রথমবারের মতো গঙ্গার পানি বণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল। ১৯৯৬ সালে নতুন চুক্তির সময় সেটি রাখা হয়নি। এবার দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।


