Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
22 C
Dhaka
Homeজাতীয়হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় আমরা করছি : আইনমন্ত্রী

হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় আমরা করছি : আইনমন্ত্রী

প্রকাশ: November 8, 2026 2:15

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। এটা দেখবেন যে আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো, আমি আমার আইনটাকে প্রয়োগ করব।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল হলিডে ইনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মশালা ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কিনা। জবাবে আইনমন্ত্রী বলেন, এইটা ভারত সরকারের ব্যাপার। বন্দি বিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার সেভাবে করব।

সরকার বন্দিবিনিময় চুক্তির কথা বললেও ভারতে শেখ হাসিনা বন্দি হিসেবে নেই। ভারত তাকে রাষ্ট্রীয় অতিথি বলছে। সেক্ষেত্রে কী হবে? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটা হলো আমাদের কাছে তার পরিচয়।…তারা (ভারত) কি বলছেন, তারা বললে তো হবে না! আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর