শনিবার, মার্চ ২৮, ২০২৬
শনিবার, মার্চ ২৮, ২০২৬
26 C
Dhaka
Homeরাজধানী৩ দিন পর খুলেছে ওয়াসার এটিএম বুথ

৩ দিন পর খুলেছে ওয়াসার এটিএম বুথ

প্রকাশ: মার্চ ২৩, ২০২৬ ৮:০৬

ঈদুল ফিতর ঘিরে ৩ দিন বন্ধ থাকার পর আজ (২৩ মার্চ) থেকে পানির বুথের সেবা চালু করেছে ঢাকা ওয়াসা।

সোমবার (২২ মার্চ) ঢাকা ওয়াসার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ওয়াসা কর্তৃপক্ষ জানায়, সোমবার (২৩ মার্চ) থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকগণ পূর্বের ন্যায় পানি সংগ্রহ করতে পারবেন।

এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট ৩ দিন) ঢাকা ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর