সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে আরও ১৩টি ইউনিট যুক্ত হয়। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার বলেন, ‘ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।’
তিনি বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যাবে।


