বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দল তিনটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর থানা ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জসিম সিকদার। এতে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ ও সফিক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, ছাব্বির আহমেদ জুয়েল, রিংকু দেবনাথ, এহসান আহমেদ সেজান, রিফাত খা, ইমরান আহমেদ দিপু ও জীবন পাঠান নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় জড়িত আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে মাধবপুর থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।
এ সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তা দিনে বিএনপির সঙ্গে এবং রাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।


