বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
24 C
Dhaka
Homeসারাদেশকিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ৩০ জন

কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ৩০ জন

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ৭:৩০

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে ৩৪ ধারায় এবং অপর দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়। বাকি ২৬ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তিনজন, কোম্পানীগঞ্জ থানা থেকে ছয়জন, কবিরহাট থানা থেকে তিনজন, বেগমগঞ্জ মডেল থানা থেকে তিনজন, চরজব্বর থানা থেকে চারজন এবং হাতিয়া থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে হাতিয়া থেকে আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য সাতজনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর