শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka
Homeখেলাসুমাইয়া ফিরে পেলেন দ্রুততম মানবীর খেতাব 

সুমাইয়া ফিরে পেলেন দ্রুততম মানবীর খেতাব 

প্রকাশ: আগস্ট ২২, ২০২৫ ১০:১৭

জাতীয় সামার অ্যাথলেটিক্সে ট্র্যাকে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন সুমাইয়া দেওয়ান। নারী ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে তিনি পুনরুদ্ধার করলেন দ্রুততম মানবীর খেতাব।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তার টাইমিং ছিল ১২.১৯ সেকেন্ড।২০২২ সালে প্রথমবার দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া। দুই বছর পর আবারো সেই মুকুট নিজের করে নিলেন তিনি। তবে এবারের জয় ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।

প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে ফটোফিনিশে দেখা যায় সুমাইয়া এগিয়ে। শিরিন এ নিয়ে ফেডারেশনের কাছে প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত বিচারকরা সুমাইয়াকেই বিজয়ী ঘোষণা করেন।

১২.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শিরিন এবং ১২.৪১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর