শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬
23 C
Dhaka
Homeজাতীয়কী যে সংকেত ভারতের তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা  

কী যে সংকেত ভারতের তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা  

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৬ ৮:০১

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না সেটা স্পস্ট নয়।

আজ বুধবার (২৮ জানুয়ারি) নিজ মন্ত্রণালয়ে বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেছেন।ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই; তবে সংকেত যে কী তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারে। তবে আমি তার কারণ খুঁজে পাই না।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার–পরিজন বিপদে আছেন। এখন পর্যন্ত এ রকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়ত তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ (বার্তা) দিতে চান কি না। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না। তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান আমাদের তো কিছু করার নেই।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তার এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, সেজন্য এ পদক্ষেপ নিতে হবে।”

নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা আমাদের কোনো নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর