রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরঅতিথি পাখির মতো বিদেশি প্রার্থী নয়, পরিবর্তন চায় জনগণ: আসিফ মাহমুদ

অতিথি পাখির মতো বিদেশি প্রার্থী নয়, পরিবর্তন চায় জনগণ: আসিফ মাহমুদ

প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সুবিধাজনক সময়ে আমেরিকা ও লন্ডন থেকে আসা বিদেশি পাসপোর্টধারীদের মনোনয়ন দিচ্ছে একটি রাজনৈতিক দল। শীতকালের অতিথি পাখির মতো এরা নির্বাচনের সময় আসে, আর পরাজিত হলে আবার উড়ে চলে যায়।

রোববার (১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে প্রচারণায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা।আসিফ মাহমুদ বলেন, যারা ঋণ পরিশোধ না করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, জনগণ তাদের ভোট দেবে না। ভোট দিতে হবে তাকেই, যে মানুষের জীবনমান বদলাতে পারবে এবং সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

তিনি জানান, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে একটি স্মার্ট কার্ড ও একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব নাগরিক সেবা দেওয়া হবে, ফলে মানুষকে আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না।

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট বা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে তিনি মুখে এক কথা আর কাজে অন্য কিছু করা রাজনৈতিক শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

পথসভায় এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর