রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরসাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের মতবিনিময়

সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের মতবিনিময়

প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:০২

ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফটিকছড়ি উপজেলা সদরের কুটুম বাড়ি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মুন্না, উপজেলা প্রেসক্লাব সভাপতি আহম্মদ আলী চৌধুরী, সাংবাদিক আবু এখলাস ঝিনুকসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিম উদ্দীন শিকদার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টির উত্তর জেলা সমন্বয়ক আকরামুল হক, ফটিকছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল উদ্দিন, ফটিকছড়ি যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ এবং নাজিরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আপনারাই সমাজের চোখ। আপনাদের সৎ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব।”
তিনি ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক সমাজের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি সত্য, ন্যায় ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ফটিকছড়ির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। খোলামেলা আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত থাকলে ফটিকছড়ির উন্নয়ন আরও গতিশীল ও কার্যকর হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর