শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
17 C
Dhaka
Homeবিনোদনঅপু বিশ্বাস রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন

অপু বিশ্বাস রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে কী লিখলেন

প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। এ তালিকায় যেমন রাজনৈতিক অঙ্গনের মানুষ রয়েছেন, পাশাপাশি সংস্কৃতি জগতের অনেক তারকাও শুভেচ্ছ বার্তা দিচ্ছেন তাকে।এবার রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। আর ছবির মাঝে একশব্দে লিখেছেন ‘অভিনন্দন।’

অপু বিশ্বাসের এই শুভেচ্ছা বার্তা এরইমধ্যে নজর কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। নারী নেতৃত্ব ও তারকা শিল্পীকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, এ নির্বাচেন হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রুমিন ফারহানা। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর