সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
27 C
Dhaka
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে স্বজনদের মানববন্ধন

নারায়ণগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে স্বজনদের মানববন্ধন

আপডেট: এপ্রিল ২৭, ২০২৬ ৪:৫৩
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৬ ৪:৪৩

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় হাইকোর্টের দেয়া ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে পৃথক মানববন্ধন করেছেন নিহতদের স্বজন, এলাকাবাসী ও আইনজীবীরা। ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও উচ্চ আদালতের রায় দীর্ঘ প্রায় নয় বছরেও কার্যকর না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

রায় দ্রুত কার্যকরের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন নিহত সাত পরিবারের স্বজন ও এলাকাবাসী।

এ সময় বক্তারা দ্রুত মামলাটির রায় কার্যকর করতে সরকারের সহযোগিতা ও ন্যায়বিচার দাবি করেন। মানববন্ধনে নিহতদের স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এর আগে একই দাবিতে সকালে জেলা আদালত চত্বরে মানববন্ধন করেন বাদীপক্ষের আইনজীবীসহ সাধারণ আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ও এনসিপি নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর