সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
27 C
Dhaka
Homeবাংলাদেশজুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই

আপডেট: এপ্রিল ২৭, ২০২৬ ৪:৫৩
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৬ ৪:৩৭

জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

সোমবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি ভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় জাতীয় সংসদের সংবাদ কাভার করার সময় নানামুখি সমস্যার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা।

সব সমস্যার দ্রুতই সমাধান করা হবে বলেও জানান নুরুল ইসলাম মণি।

এসময় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে সরকারি দলের চিফ হুইপ বলেন, সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হওয়ার কথা জানান।

মণি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভঙ্গুর অর্থনৈতিক দেশের হাল ধরেছেন- দিন-রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে কাজ করছেন।
বিরোধীদলীয় নেতা অত্যন্ত চৌকস ব্যাক্তি। তাই তিনি সব কিছুই বোঝার চেষ্টা করেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর