বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
31 C
Dhaka
Homeবাংলাদেশআগামী ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আগামী ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

প্রকাশ: মে ৭, ২০২৬ ৫:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন।

আজ বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জুন (রোববার) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর