শুক্রবার( ৮ মে) রাতে এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক শাওন গাজীপুরের মৌচাক এলাকার ইউসুফ সরদারের ছেলে।
এদিকে আহতকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আহতের শ্বশুর নাহিদ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, শাওন ক্ষুদ্র ব্যাবসায়ী। সে শুক্রবার গাজিপুর যাওয়ার উদ্দেশে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উওঠে, ট্রেনটি স্টেশন ছাড়ার পর পর চারজন ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


