Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
25 C
Dhaka
Homeঅপরাধআবু সাঈদ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেপ্তার

আবু সাঈদ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেপ্তার

প্রকাশ: May 16, 2026 10:23

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত ৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. হাসিবুর রশিদ বাচ্চু।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর