মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬
31 C
Dhaka
Homeজেলার খবরনির্যাতনের পর চার বছরের শিশুকে হত্যা

নির্যাতনের পর চার বছরের শিশুকে হত্যা

প্রকাশ: মে ১২, ২০২৬ ১১:৫৭

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির নিহত শিশুর প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা।

এদিকে, জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে নগরীর জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়, শিশু ফাহিমাকে নানা প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করে জাকির। এ সময় জাকিরের বাড়িতে কেউ ছিলেন না। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমার মরদেহ ব্যাগে ভরে রাখে সে। পরে ওড়নাসহ ফাহিমার মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। গত শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, মরদেহ উদ্ধারের পর নিহত ফাহিমার মা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর