আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে আগুন লাগে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট। আগুন নেভাতে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।


