বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিম।পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতে-নাতে আটক করে তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এই পিতা-পুত্রের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল, যা এলাকার যুবসমাজকে বিপথগামী করে তুলছিল। তাদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ফটিকছড়িকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


