বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
29.5 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যআজ সন্ধ্যা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন দাম

আজ সন্ধ্যা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন দাম

প্রকাশ: জুলাই ২, ২০২৬ ৮:১৫

চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

এর আগে, সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর