শনিবার, জুলাই ১৮, ২০২৬
শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.3 C
Dhaka
Homeখেলাকত মিনিট বিরতি থাকবে বিশ্বকাপের ফাইনালে,পারফর্ম করবেন কারা

কত মিনিট বিরতি থাকবে বিশ্বকাপের ফাইনালে,পারফর্ম করবেন কারা

প্রকাশ: জুলাই ১৫, ২০২৬ ১০:৩৪

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে এবার দর্শকদের জন্য থাকছে সুপার বোলের আদলে বিশেষ হাফ-টাইম শো। এ কারণে ম্যাচের বিরতি স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের বিশেষ সংগীতানুষ্ঠান হবে। এতে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, কে-পপ ব্যান্ড বিটিএস এবং জাস্টিন বিবার।

ফিফার সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হাফ-টাইম বিরতি প্রায় ২০ মিনিট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিকল্প পরিকল্পনা হিসেবে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি-এর নিয়ম অনুযায়ী, হাফ-টাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে এ বিষয়ে ফিফা কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।

এবারের হাফ-টাইম শোতে আরও অংশ নেবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানটির কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৩টায়, যা বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে হবে জমকালো সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

এদিকে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, যারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর